Publish: Monday, 23 November, 2026, 11:03 AM Update: 23.11.2026 11:12 AM
রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়।
পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
সূত্র আরও জানায়, সংবাদমাধ্যমকে তার পাসপোর্ট নম্বর জানানো হয়েছে। সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//