Advertisement
শেখ হাসিনা দেশে ফিরছেন না, জয়সওয়ালের কথায় তা স্পষ্ট: রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার
Publish: Thursday, 26 November, 2026, 12:55 PM

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে। ভারত মৃত্যুদণ্ড কার্যকরের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না বলেই মনে করছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেছেন, বৈধ ভ্রমণ নথি থাকলে যেকোনো নাগরিক নিজ দেশে যেতে পারেন। বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার।


রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। তবে জয়সওয়ালের বক্তব্য থেকে তার ধারণা, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না।



এর আগে বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, স্বেচ্ছায় নিজ দেশে ফেরা এবং প্রত্যর্পণের অনুরোধ দুটি আলাদা বিষয়। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ ভারত নির্ধারিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে বলেও জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ