Advertisement
নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলি-টেঁটায় আহত ২০
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Publish: Friday, 27 November, 2026, 6:04 PM

নারায়ণগঞ্জের বক্তাবলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাদ আলী ও হালিম আজাদ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শর্টগানের গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। 
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। 
পরে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, ইটভাটার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সামাদ আলী ও হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ইটভাটাগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

তিনি আরও বলেন, এর সঙ্গে জড়িতের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে বাকি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে গত ‎১০ অক্টোবর এরকম সংঘর্ষের ঘটনায় সামেদ আলীর ছেলে হৃদয় গুলিবিদ্ধ এবং রাজু টেঁটাবিদ্ধ হয়েছিলেন বলে জানা গেছে।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ