Advertisement
শাহাদতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
Publish: Friday, 27 November, 2026, 9:00 PM Update: 27.11.2026 9:01 PM

এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ‘এ’ দল। দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন শাহাদত হোসেন। তাঁর অপরাজিত ১০৩ রানের ইনিংসে ভর করে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ। শুক্রবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। 

তবে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১৪ রানে অধিনায়ক সাইফ হাসান (২) এবং ১৬ রানে মাহমুদুল হাসান জয় (৯) ফিরে যান। এরপর শাহাদত ও মাহিদুল ইসলাম পরিস্থিতি সামাল দেন। 

দুজনের ৯৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। 
৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের শিকার হন মাহিদুল। অন্য প্রান্তে নিজের দায়িত্ব পালন করে যান শাহাদত। ৬১ বলে ফিফটি পূর্ণ করার পর ইনিংসটিকে আরও বড় করেন তিনি। 

এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আফিফ হোসেন ৫, সাব্বির হোসেন শূন্য, মেহরব ২৮ এবং রাকিবুল ১০ রান করে ফেরেন। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন শাহাদত। 

ইনিংসের শেষ দিকে রিপনের ১২ বলে অপরাজিত ১৯ রানও বাংলাদেশের সংগ্রহ বাড়াতে সহায়তা করে। শেষ ওভারের পঞ্চম বলে আহমেদ দানিয়ালের বলে মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শাহাদত। ৫০ ওভার শেষে তাঁর সংগ্রহ দাঁড়ায় ১০৩ রান। 

পাকিস্তান ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সুফিয়ান মুকিম। হাসান নেওয়াজ ও আলী রাজা পেয়েছেন দুটি করে উইকেট। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নামবে পাকিস্তান ‘এ’ দল।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ