Advertisement
নতুন বছরে তারকাদের প্রত্যাশা
বিনোদন ডেস্ক
Publish: Thursday, 1 January, 2026, 3:16 PM

ক্যালেন্ডারের পাতা উল্টে শুরু হলো নতুন একটি বছর। ২০২৫-এর প্রাপ্তি আর অপ্রাপ্তির সমীকরণ পেছনে ফেলে বিশ্বজুড়ে ২০২৬ সালকে স্বাগত জানানো হচ্ছে। বাদ পড়েনি শোবিজ তারকারাও। প্রতি বছরের মতো এবারও ইংরেজি নববর্ষের আগমনে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। ভক্তদের কাছে তাদের শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় শিল্পীরা।

এবারের নববর্ষে তারকারা একে অপরের প্রতি সবার ভালোবাসা, আশাবাদ ও প্রার্থনা জানিয়েছেন নানা ভাষায়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। তাদের পোস্টে ছিল বিশেষ অনুভূতি ও হালকা মেজাজ।

জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, শুভ সকাল ২০২৬, ভালো কাটুক সবার।


দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর ভোকাল শারমিন সুলতানা সুমি তার সোশ্যাল মিডিয়ায় এক হাস্যরসাত্মক বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক মাঝখানে পরতে পারি। ২০২৬ জাদুর শহরে স্বাগতম।

অভিনেত্রী চিত্রলেখা গুহ তার শুভেচ্ছায় পৃথিবীর সকল মানুষের জন্য সুস্থতা, শান্তি এবং আনন্দ কামনা করেছেন। তিনি লিখেছেন, স্বাগতম ২০২৬। সব বন্ধু, স্বজন, সুজনকে জানাই নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরে পৃথিবীর সকল মানুষের জীবন সুস্থ, সুন্দর, আনন্দ, শান্তি ও নিরাপদে কাটুক।


অভিনেতা ইরফান সাজ্জাদ একটি ভিডিও বার্তার মাধ্যমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বছরের প্রথমদিন, প্রথম সকালে সবাইকে শুভেচ্ছা। এই বছরটা বাঙালি জাতিকে আরও পরিণত করুক। বিগত বছরের যত দুঃখ, দুর্দশা আছে, সব কিছু ছাপিয়ে নতুন বছরে আমরা সুন্দর একটি দেশ গড়তে পারি এবং ওই দেশ গড়ার জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দেন এই কামনা করি।

অভিনেত্রী দীপা খন্দকার, যিনি পরিবার নিয়ে ওমরা পালনে গেছেন, মক্কা থেকে পরিবারের ছবি প্রকাশ করে লিখেছেন, আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এবারের থার্টি ফার্স্ট (৩১শে ডিসেম্বর) খুবই বিশেষ একটি দিন। আশা করি, এই বছরটি সবার জন্য সুখ ও শান্তি বয়ে আনবে।

সংগীতশিল্পী ডলি সায়ন্তনী তার পোস্টে সময় বদলানোর সাথে সাথে পরিবর্তন আসার কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, সময় বদলায়, বছর বদলায়- তবু আশা অটুট থাকে। ২০২৬ হোক শান্তি ও সৌন্দর্যের এক নতুন অধ্যায়। শুভ নববর্ষ।

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বছরকে দুই হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছেন। তিনি লিখেছেন, দুই হাত বাড়িয়ে ২০২৬-কে স্বাগত জানাচ্ছি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার
চট্টগ্রামে শিক্ষা কর্মচারী ঐক্য পরিষদের ইফতার আয়োজন
জেলা প্রশাসনের উদ্যোগে জীর্ণ জিরো পয়েন্ট পেল নতুন প্রাণ
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এবার ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে: ডা. শাহাদাত হোসেন
‘বিদায়, বেইলি রোড’ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আবেগঘন পোস্ট
তৃণমূল পর্যায়ে মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ