Advertisement
বদলে গেল আরিফিন শুভর ‘নীলচক্র’ সিনেমার নাম!
বিনোদন ডেস্ক
Publish: Sunday, 8 February, 2026, 11:18 AM

ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও কলকাতার অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর সিনেমা ‘নীলচক্র’ গত বছর ঈদে মুক্তি পায়। এ নিয়ে সামাজিক মাধ্যমে হঠাৎ করেই তৈরি হয়েছে শোরগোল।

ইউটিউবে ‘চক্রব্যূহ’ নামে ১ ঘণ্টা ৫১ মিনিটের একটি সিনেমা প্রকাশ পাওয়ার পর সৃষ্টি হয় সেই বিভ্রান্তি। সিনেমাপ্রেমী দর্শকরা এটিকে শুভ-মন্দিরা জুটির নতুন সিনেমা ভেবে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়লে পরে বুঝতে পারেন, এটি আসলে তাদের আগের সিনেমা ‘নীলচক্র’-এর একটি এডিটেড ভার্সন। 

বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত ‘নীলচক্র’ সিনেমাটির ভাষা বদলে কলকাতার স্টাইলে ডাবিং করা হয়েছে। এমনকি কিছু কিছু দৃশ্যেও পরিবর্তন আনা হয়েছে। এমন অদ্ভুত কাণ্ড দেখে রীতিমতো অবাক দর্শকমহল। সামাজিক মাধ্যম নেটিজেনদের প্রশ্ন—তবে কি কপিরাইট বিক্রি করে সিনেমাটি নতুন নামে মুক্তি দেওয়া হয়েছে?

সম্প্রতি এ বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ‘নীলচক্র’ সিনেমার পরিচালক মিঠু খান এ ঘটনার কথা শুনে অবাক হন। ইউটিউবে এমন সংস্করণের কথা তিনি জানতেনই না বলে জানিয়েছেন। 

ভিডিওটি দেখার পর পরিচালক বলেন, এটা কীভাবে ইউটিউবে মুক্তি পেয়েছে আমি জানি না। কোনো ইউটিউব চ্যানেলের কাছে আমরা এর কপিরাইট বিক্রি করিনি। আমাদের না জানিয়ে কে বা কারা এটি করেছে, তা আমরা খুঁজে বের করব এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেব বলে জানিয়েছেন মিঠু খান।

‘নীলচক্র’ সিনেমার ডিজিটাল সংস্করণ পরিচালক বা প্রযোজনা সংস্থার বাইরে অন্য কারও কাছে থাকার কথা নয় জানিয়ে মিঠু খান বলেন, সিনেমাটির কাজ আমি করেছি। পোস্ট-প্রোডাকশনের কাজ হয়েছিল কলকাতায়। তাই সেখানে একটি কপি ছিল। 

তিনি বলেন, আমার ধারণা—ল্যাবে কাজের সঙ্গে যুক্ত কেউ আমাদের অজান্তে এটি ইউটিউবে প্রকাশ করে দিয়েছে। এভাবে সিনেমাটি পাইরেটেড হওয়ার কারণে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়লাম। আমরা দ্রুত এটি সরিয়ে ফেলার ব্যবস্থা নিচ্ছি।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার
চট্টগ্রামে শিক্ষা কর্মচারী ঐক্য পরিষদের ইফতার আয়োজন
জেলা প্রশাসনের উদ্যোগে জীর্ণ জিরো পয়েন্ট পেল নতুন প্রাণ
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এবার ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে: ডা. শাহাদাত হোসেন
‘বিদায়, বেইলি রোড’ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আবেগঘন পোস্ট
তৃণমূল পর্যায়ে মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ