Advertisement
মোহাম্মদপুরে দোকান কেটে স্বর্ণ ও রুপা চুরি
স্টাফ রিপোর্টার
Publish: Monday, 5 January, 2026, 1:23 PM

রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ অর্থ চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। 

সোমবার ভোর রাতে মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্স নামের দোকানটিতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের শাটার কেটে এবং কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। 


দোকানটির মালিক মাসুদ রানা জানান, রবিবার রাত এগারোটার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। 

সোমবার সকাল দশটার দিকে দোকান খুলতে এসে দেখতে পান কেচিগেট ও শাটারের তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখেন দোকানে ব্যাপক ভাঙচুর করা হয়েছে এবং সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নেই। 

তিনি বলেন, দোকানে নিজের পঞ্চাশ ভরি স্বর্ণ এবং বন্ধকি হিসেবে রাখা আরও বিশ ভরি স্বর্ণ ছিল। তাঁর দাবি অনুযায়ী, চুরি যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি চুয়ান্ন লাখ টাকা। 


পাশাপাশি ছয়শ ভরি রুপার দাম প্রায় একুশ লাখ ষাট হাজার টাকা এবং নগদ চার লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর তিনটা একুশ মিনিটের দিকে একদল চোর দোকানের ভেতরে ঢোকে। তারা গ্লাস ভেঙে সিন্দুক বের করে আনে। কিছু সময় দোকানের ভেতরে অবস্থান করার পর একটি পিকআপ ভ্যানে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। 


এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চুরির বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত কার্যক্রম চলছে।








এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন
গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী
সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওয়াসায় কক্ষ বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, সংগঠনের প্রতিবাদ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন ববি হাজ্জাজ
৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা
বিএনপির অবস্থান স্পষ্ট সময় এখন সামনে চলার
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ