Advertisement
দেশের ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন
স্টাফ রিপোর্টার
Publish: Tuesday, 3 February, 2026, 2:17 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক পত্রের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 


প্রজ্ঞাপন অনুযায়ী, নাম পরিবর্তিত হওয়া কলেজগুলো হলো, ঢাকার মিরপুরের ‘পল্লবী মহিলা ডিগ্রি কলেজ’-এর নতুন নাম রাখা হয়েছে ‘শহীদ জিয়া মহিলা কলেজ’। 

টাঙ্গাইলের ‘বাসাইল ডিগ্রি কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘বাসাইল এমদাদ হামিদা কলেজ’ করা হয়েছে। 


রাজশাহীর বাগমারার ‘সালেহা-ইমারত ডিগ্রি কলেজ’-এর বর্তমান নাম হবে ‘সাঁকোয়া কলেজ’। ফেনীর ‘ফুলগাজী মহিলা কলেজ’-এর নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়া মহিলা কলেজ’। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল দপ্তর ও অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//








Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন
গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী
সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওয়াসায় কক্ষ বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, সংগঠনের প্রতিবাদ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন ববি হাজ্জাজ
৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা
বিএনপির অবস্থান স্পষ্ট সময় এখন সামনে চলার
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ