Advertisement
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২
বাগেরহাট প্রতিনিধি
Publish: Thursday, 12 March, 2026, 7:54 PM

বাগেরহাটের রামপালে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।


বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় মর্মান্তিক এ  দুর্ঘটনা ঘটে।  

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া, নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আর ৪ জনের মরদেহ রয়েছে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায়  ৪ জনের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। আর আহতদের খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।


চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে ৮ জনের মরদেহ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর দুইজন পুরুষ। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//









Advertisement
আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ডিসি হিলে সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্যই হবে: জেলা প্রশাসক
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২
দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায় আ.লীগ, দমনে পদক্ষেপ নেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
দেশ ও জনগণের স্বার্থ রক্ষাই আমার রাজনীতি : প্রধানমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজন গ্রেপ্তার
স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নিতে ইসিকে নির্দেশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ