Advertisement
শুটিংয়ে গুরুতর চোট, হাসপাতালে কার্তিক আরিয়ান
মিডিয়া ডেস্ক
Publish: Wednesday, 19 August, 2026, 2:08 PM

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান শুটিংয়ের সময় গুরুতর চোট পেয়েছেন। পরিচালক কবীর খানের আসন্ন ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তাঁর হাঁটুতে চোট লাগে। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ছবিটির শুটিং শেষ হতে আর মাত্র দুই দিন বাকি ছিল। 

শেষ মুহূর্তের অ্যাকশন দৃশ্যের শুটিং ও প্রশিক্ষণের সময় দুর্ঘটনার শিকার হন কার্তিক। তিনি অ্যাকশন কোচদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেখানেই একটি দৃশ্যের শুটিংয়ের সময় হাঁটুতে গুরুতর আঘাত পান এই অভিনেতা। 
চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কার্তিকের হাঁটুতে দ্রুত অস্ত্রোপচার করা হতে পারে। 

অস্ত্রোপচারের পর তাকে কয়েক দিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 
‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অভিনয়ের জন্য সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পেয়েছেন কার্তিক। ওই ছবির পর কবীর খানের সঙ্গে এটি তাঁর দ্বিতীয় কাজ। 

অভিনয়ের পাশাপাশি সম্প্রতি প্রযোজনাতেও পা রেখেছেন কার্তিক। নতুন এই ছবির কাজ নিয়ে ব্যস্ততার মধ্যেই শুটিং সেটে চোট পাওয়ায় তাঁর পরবর্তী কাজের সময়সূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। 
সূত্র: রেডিফ

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//

Advertisement

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ