Advertisement
চসিকের অভিযানে ৬০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্রগ্রাম ব্যুরো
Publish: Thursday, 13 August, 2026, 3:36 AM

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ দখল উচ্ছেদ এবং ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। অভিযানে রাস্তার ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৬০০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার ওষুধ ছিটানোসহ বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

চসিক সূত্র জানায়, বুধবার (১২ আগস্ট) বিকেলে নগরীর চাক্তাই ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে ফুটপাতসহ প্রায় ৫০০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডের পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে রাস্তার ফুটপাত দখলমুক্ত করা হয় এবং শতাধিক অবৈধ টং দোকান অপসারণ করা হয়।


উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে চসিকের পরিচ্ছন্নতা বিভাগ মশার ওষুধ স্প্রে করার পাশাপাশি নর্দমা ও জমানো পানি পরিষ্কার এবং ময়লার ভাগাড় উচ্ছেদ করে। ড্রেনের জমাটবদ্ধ পানি নিষ্কাশনেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। চসিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা। অভিযান পরিচালনাকালে স্থানীয় জনগণের সহযোগিতার জন্য ভ্রাম্যমাণ আদালত ও চসিক কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ