Advertisement
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্ববান জানিয়েছে ১১ দলীয় ঐক্য
চট্টগ্রাম ব্যুরো
Publish: Wednesday, 26 August, 2026, 10:36 PM

অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ এবং লংমার্চ-পরবর্তী ঐতিহাসিক লালদিঘী ময়দানের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর যুব বিভাগের এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত এ প্রস্তুতি বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, মেয়রপ্রার্থী ও নগর যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এতে বক্তব্য রাখেন নগর যুব বিভাগের সহ-সভাপতি মুহাম্মদ ইসমাইল এবং যুব বিভাগের সেক্রেটারি আ ন ম জোবায়ের।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশ গণমানুষের ন্যায্য দাবি আদায়ের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এ কর্মসূচি সফল করতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের যুব বিভাগের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে জনগণের এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে।

সভায় নেতৃবৃন্দ ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী ময়দানের সমাবেশ সফল করতে ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক প্রস্তুতি জোরদার, যুবকদের ব্যাপকভাবে সম্পৃক্তকরণ এবং সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন নগর যুব বিভাগের সদস্য ও আকবর শাহ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম, যুব নেতা ও ওয়ার্ড আমীর একরামুল হক, যুব নেতা হায়দার আলী, জাফর আলম, ইঞ্জিনিয়ার মঞ্জু প্রমুখ।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ