Advertisement
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ২৩৭
নরসিংদী প্রতিনিধি
Publish: Wednesday, 26 August, 2026, 11:51 AM

নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে একটি পিস্তল, এলজি, গুলি, বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ জানায়, অভিযানে একটি আমেরিকান তৈরি পিস্তল, একটি এলজি ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ৮ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২৫০ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ছাড়া প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, প্রসাধনীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। র‍্যাব, এপিবিএন ও আরআরএফের সহায়তায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ আরও জানায়, অভিযানের সময় মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে বাড়িতে ঢুকে এক যুবককে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুড়াল উদ্ধার করা হয়। এ ছাড়া শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

সপ্তাহব্যাপী অভিযানে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ১ হাজার ৮৬৬টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা করা হয়েছে। এ সময় ৩৫টি মোটরসাইকেল আটক এবং ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আদালতের ৩০৫টি ওয়ারেন্ট নিষ্পত্তি এবং ৮৮টি নতুন মামলা করা হয়েছে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নরসিংদী জেলাকে অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ সব সময় জনগণের পাশে থাকবে। নরসিংদীকে মাদকমুক্ত করতে আমরা কাজ করে যাব।







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ