Advertisement
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিএমপিতে ব্রিফিং প্যারেড
চট্টগ্রাম ব্যুরো
Publish: Tuesday, 25 August, 2026, 7:34 PM

আজ বিকাল ০৪.৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে সিএমপি কর্তৃক গৃহীত সার্বিক নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী। এ সময় তিনি নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি নিরাপত্তা দায়িত্ব পালনকালে সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) জনাব নিষ্কৃতি চাকমা; উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্)জনাব মোঃ রইছ উদ্দিন; উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোঃ গোলাম রুহুল কুদ্দুস;  সিএমপি, চট্টগ্রামসহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//










Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ