Advertisement
রাসূলের আনুগত্যের মাঝেই আল্লাহর আনুগত্য নিহিত
চট্টগ্রাম ব্যুরো
Publish: Tuesday, 25 August, 2026, 7:11 PM

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ, আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম (মা. জি. আ) বলেছেন, হযরত মুহাম্মদ (সা:) এর আনুগত্যের মাঝেই আল্লাহ তা’আলার পূর্ণ আনুগত্য নিহিত। তিনি সাদা-কালো, উচু-নিচু, ধনী-গরিব সকল প্রকার বৈষম্যকে দূরীভূত করে প্রতিষ্ঠা করেছেন সৌহার্দ্য সম্প্রীতির অনন্য বন্ধন। 


মঙ্গলবার চট্টগ্রামের কাগতিয়া দরবার শরীফে অনুষ্ঠিত ৭৩তম পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আইয়্যামে জাহেলিয়তের অন্ধকার যুগে এসে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এমন সংস্কার করেছেন যা অনন্তকাল ধরে স্মরণীয়, বরণীয় ও অনুসরণীয়  এবং অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর রেখে যাওয়া আদর্শই পথহারা মানুষকে এখনও সঠিক পথের দিশা দেয়।”

মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রফেসর ড. জালাল আহমদ, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল। মাহফিলে মিলাদ-কিয়াম অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ