Advertisement
হুতিদের দখলে মোখা বন্দর, হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Friday, 11 September, 2026, 12:55 AM

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের বন্দরনগরী মোখা দখলে নিয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি বাহিনীর সামরিক সূত্র।

বৃহস্পতিবারের এই দখলের ফলে লোহিত সাগরের দক্ষিণে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালিতে হুতিদের প্রভাব আরও বেড়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বৈশ্বিক জ্বালানি সরবরাহেও নতুন হুমকি তৈরি হয়েছে।

ইয়েমেনের চার সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হুতিরা কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জেও হামলা চালাচ্ছে।

হুতিরা ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ২৮ মার্চ ইসরায়েলে হামলার মধ্য দিয়ে যুক্ত হয়। এরপর বেশিরভাগ সময় নীরব থাকলেও জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে এবং সেপ্টেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলে হামলা বাড়ায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় লোহিত সাগরের নৌপথ ব্যবহার করছে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব।

এদিকে লোহিত সাগর ও হরমুজ প্রণালি দিয়ে সরবরাহপথ ব্যাপকভাবে ব্যাহত থাকায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।

ইরান-সমর্থিত ‘অ্যাক্সিস অব রেজিসট্যান্স’ জোটের অংশ হিসেবে বিবেচিত হুতিরা গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে।







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ