Advertisement
শাহজালালে সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে জব্দ
স্টাফ রিপোর্টার
Publish: Monday, 14 September, 2026, 1:13 PM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ অভিযানে তিনটি আন্তর্জাতিক রুটের যাত্রীদের কাছ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪টি ভেপ এবং ১৪৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের (এয়ারপোর্ট) কর্মকর্তারা বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আসা সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালিয়ে এসব পণ্য আটক করেন। 

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের (ইকে ৫৮৪) যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ তল্লাশি করে ২২৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। 

একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার (একে ৭১) যাত্রী শিপনের ব্যাগেজ তল্লাশি করে ৪৪টি ভেপ উদ্ধার করেন কর্মকর্তারা। 

অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বিএস ৩২৬) যাত্রী কে এম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮টি এবং একই ফ্লাইটের অপর যাত্রী শামীমা আক্তারের কাছ থেকে ৪৬টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। অর্থাৎ, ওই দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৪৪টি মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ