Advertisement
৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু
স্টাফ রিপোর্টার
Publish: Friday, 20 November, 2026, 1:54 PM

গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি ও অবরোধের কারণে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টার পর থেকে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও যশোর থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও চট্টগ্রামগামী বাস ছেড়ে যেতে শুরু করে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহাসড়কে আটকে থাকা পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হয়।

গত বুধবার সন্ধ্যা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মহাসড়কে গাছ কেটে ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করায় পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণাঞ্চলের অন্তত ছয়টি জেলার সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বৃষ্টির মধ্যেও নিষিদ্ধ সংগঠনগুলোর নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সড়কের বিভিন্ন মোড়ে বিক্ষোভ করেন।


গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যেই মহাসড়ক পরিষ্কার করা হয় এবং তখন থেকেই যানবাহন চলাচল শুরু হয়।

গোপালগঞ্জের ইমাদ, বনফুল, ফাল্গুনী, সোহাগ ও হানিফসহ বিভিন্ন পরিবহন কাউন্টার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

দোলা পরিবহনের যাত্রী ও সুপারভাইজাররা জানান, ভাঙ্গা হয়ে গোপালগঞ্জে ঢোকার পর সড়কের পাশে এখনো কিছু কাটা গাছপালা পড়ে থাকলেও যান চলাচলে বড় কোনো বাধা নেই; তবে বৃষ্টির কারণে গাড়ি কিছুটা ধীরে চলছে।

এদিকে বুধবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে আটকা পড়া পণ্যবাহী যানের চালক ও সহকারীরা চরম দুর্ভোগের শিকার হন। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে আটকে থাকা কয়েকজন ট্রাকচালক জানান, মেশিন দিয়ে গাছ কেটে সড়ক বন্ধ করে রাখা হয়েছিল এবং চারপাশে দা-কুড়ালসহ দেশীয় অস্ত্র হাতে লোকজনকে অবস্থান করতে দেখেছেন তাঁরা। এমনকি রাস্তা পার করে দেওয়ার কথা বলে ক







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ