Advertisement
বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে চট্টগ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ
চট্রগ্রাম ব্যুরো
Publish: Friday, 20 November, 2026, 10:56 PM

শিল্পকারখানায় শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা এবং মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে ‘বেপজা শ্রম আইন-২০১৯ ও বিধিমালা-২০২২-এর প্রয়োগ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার চট্টগ্রামের এশিয়ান এসআর হোটেলে এক্সিলেন্স বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান এক্সিলেন্স একাডেমির উদ্যোগে এ কর্মশালা ও সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিআইএম অ্যালামনাই সোসাইটি-চট্টগ্রামের সভাপতি মো. সাইদুর রহমান মিন্টু। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম শিল্পাঞ্চলের পুলিশ সুপার ও প্রধান মাহমুদা বেগম।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) শিল্প সম্পর্ক বিভাগের অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মোহাম্মদ শাহাদাত হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি রিয়াজ হোসাইন। প্রশিক্ষণ পরিচালনা করেন খন্দকার তমাল আহমেদ।
দিনব্যাপী কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন শিল্পকারখানার মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স বিভাগের কর্মকর্তা, নির্বাহী ও ব্যবস্থাপকরা অংশ নেন। প্রশিক্ষণে বেপজা শ্রম আইন-২০১৯ ও বিধিমালা-২০২২-এর বাস্তব প্রয়োগ, শ্রমিক-ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়ন, শ্রম অধিকার এবং শিল্পকারখানায় আইনসম্মত ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ