Publish: Sunday, 22 November, 2026, 3:15 PM
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দলীয় নেতাদের অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার কার্যালয়ে (অফিস) হামলা চালিয়েছেন কংগ্রেসের যুব সংগঠনের কর্মীরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আরও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে দলটি।
শনিবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদ, মুম্বাই ও গুরগাঁওয়ে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কংগ্রেস কর্মীরা। হায়দরাবাদে কার্যালয়ে ঢুকে ভাঙচুর করেন তারা। মুম্বাইয়ে দেয়ালে মেটাবিরোধী স্লোগান লেখার পাশাপাশি নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা।
কংগ্রেসের দাবি, তাদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে হবে। দলটির হুঁশিয়ারি, অ্যাকাউন্টগুলো পুনরায় চালু না করলে দেশের বিভিন্ন স্থানে মেটার কার্যালয়ে বিক্ষোভ চালানো হবে। এরই মধ্যে দুটি অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
এদিকে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের স্থানীয় আইন মেনে ৫৪ লাখের বেশি পোস্ট ও অ্যাকাউন্ট সীমিত করেছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, এসব পদক্ষেপের বেশির ভাগই স্থানীয় আইনের বাধ্যবাধকতার কারণে নেওয়া হয়েছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//