Advertisement
১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা : রয়টার্স
স্টাফ রিপোর্টার
Publish: Tuesday, 24 November, 2026, 12:26 PM

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্স জানায়, দুই বছরেরও বেশি সময় ভারতে থাকার পর আগামী বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দেশে ফেরার কোনো সুনির্দিষ্ট তারিখ জানিয়েছেন তিনি। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। 

চলতি মাসের শুরুর দিকে তিনি নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র চেয়ে আবেদন করেন। এ আবেদনের কয়েকদিনের মধ্যেই ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে হাসিনার দেশে ফিরতে চাওয়ার কথা জানালেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। 

তিনি এক বিবৃতিতে রয়টার্সকে জানান, যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে আসা হয়েছিল, তাই তিনি এখন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন যেন তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে নেওয়ার জন্য আকাশপথে পরিবহনের ব্যবস্থা করা হয়। 

বাংলাদেশ সরকারের কেউ এ নিয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। 
 তবে গত রবিবার বাংলাদেশের একজন মন্ত্রী রয়টার্সকে বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ’



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ