Advertisement
পলাতক আসামির পক্ষে এয়ারক্রাফট চাওয়ার ঘটনা বিরল: চিফ প্রসিকিউটর
স্টাফ রিপোর্টার
Publish: Tuesday, 24 November, 2026, 12:28 PM

একজন পলাতক আসামির পক্ষে এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 

তিনি বলেন, শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পলাতক। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, যিনি ফেরারি জীবনযাপন করছেন, তিনি বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্রাফট চাচ্ছেন এবং তাঁর জনৈক মুখপাত্র এটি বিবৃতি আকারে প্রচার করছেন। এটি একটি হাস্যকর ঘটনা। 

আমি মনে করি, এয়ারক্রাফট চাওয়ার বিষয়টি নিয়ে যিনি মুখপাত্র হিসেবে দাবি করেছেন, তাঁর এই বিবৃতি উন্মাদনা ছাড়া কিছু নয়। 

মঙ্গলবার চিফ প্রসিকিউশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব, এ ধরনের দাবি মোটেও গ্রহণযোগ্য হতে পারে না। 

এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বলা হয়, এই প্রথম শেখ হাসিনা দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন। তাঁর এই ঘোষণায় বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে। কারণ, দেশটিতে তাঁর দল নিষিদ্ধ রয়েছে। 

এ ছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর থেকে দেশে সহিংসতার মাত্রাও বেড়েছে। 

প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্যোগ নেওয়ার পাশাপাশি রক্তাক্ত গণ-অভ্যুত্থানের মুখে দিল্লিতে যাওয়ার কয়েক মাস পর বাতিল হওয়া এসব নথি পুনরায় পাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকারকে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। 

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু বাংলাদেশের একটি বিমানে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই এখন তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তাঁর আকাশপথে যাতায়াতের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন। ’

তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাঁকে নির্বাসিত করা হয়। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব। ’

রয়টার্সের এমন প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। বাংলাদেশে আসতে হলে তাঁকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে। 




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ