Advertisement
ঢাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন পৌঁছেছে ১৬২ মেগাওয়াটে
স্টাফ রিপোর্টার
Publish: Tuesday, 24 November, 2026, 7:31 PM

সরকারি-বেসরকারি দফতর ও প্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) স্থাপনের কার্যক্রম ত্বরান্বিত করতে আজ মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খাতুন। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।  

সভায় জানানো হয়, গত ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকা জেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ২৮ হাজার ভবনের ছাদে ১৬২ মেগাওয়াট পিক গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ স্থাপিত হয়েছে। 

এর ৮৪ শতাংশ বেসরকারি এবং ১৬ শতাংশ সরকারি ভবনে। অফ-গ্রিড স্থাপনা মিলিয়ে মোট ক্ষমতা প্রায় ১৭৮ মেগাওয়াট পিক। জুনের পর ৫৫৭টি নতুন ভবনে প্রায় ২২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে। যার মধ্যে ৭১টি সরকারি ভবনে প্রায় ৭ মেগাওয়াট পিক। 

আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে জেলায় আরও ৭১৪টি ভবনে প্রায় ১১৭ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ সংযুক্ত করার লক্ষ্য রয়েছে। যার ৫৯৬টি সরকারি ভবন। এ লক্ষ্য অর্জিত হলে জেলার সৌরবিদ্যুৎ ক্ষমতা প্রায় ২৭৯ মেগাওয়াট পিকে উন্নীত হবে এবং সরকারি ভবনে সৌরবিদ্যুতের ক্ষমতা প্রায় সাড়ে চার গুণ বাড়বে। তবে সোলার স্থাপিত ভবনের মাত্র এক হাজার ৬৮৬টিতে নেট মিটারিং সংযোগ থাকায় এ সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ