Advertisement
তারেক রহমান জুলাই আন্দোলন সমন্বয় করেছেন: রাশেদ খান
স্টাফ রিপোর্টার
Publish: Wednesday, 7 January, 2026, 9:45 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান আন্দোলন সমন্বয় করেছেন বলে মন্তব্য করেনছেন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেয়া রাশেদ খান।


বুধবার (৭ জানুয়ারি) গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, তারেক রহমানের নির্দেশনা মেনেই আমরা আন্দোলন করেছি। 


তিনি বলেন, তারেক রহমান তাকে ঝিনাইদহ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তাকে সমর্থন করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করবেন।


রাশেদ খান আরও বলেন, সব মান-অভিমান ভুলে তারেক রহমানের নির্দেশনায় দলের সব নেতাকর্মী আমার পক্ষে কাজ করবেন।

ঝিনাইদহ-৪ আসনে দলের ঐক্যের বিষয়ে তিনি বলেন, বিএনপির সকল নেতাকর্মী তারেক রহমানের সিদ্ধান্ত মেনেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশের বাইরে গিয়ে দলের কেউ ধানের শীষের বিরুদ্ধে দাঁড়াবে না।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//






Advertisement
আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন
গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী
সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওয়াসায় কক্ষ বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, সংগঠনের প্রতিবাদ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন ববি হাজ্জাজ
৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা
বিএনপির অবস্থান স্পষ্ট সময় এখন সামনে চলার
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ