Advertisement
ন্যয় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে : আলহাজ্ব শাহজাহান চৌধুরী
চট্রগ্রাম ব্যুরো
Publish: Friday, 20 February, 2026, 9:29 PM Update: 20.02.2026 9:33 PM

প্রধান অতিথি সাতকানিয়া লোহাগাড়া আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ন্যয় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। জনগণ যেহেতু নির্বাচিত করেছে এখন আমাদের কাজ হবে দুর্নীতিমুক্ত প্রশাসন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা। যুবসমাজকে মাদকাসক্তির থেকে মুক্ত করে নৈতিকতা ও আদর্শের পথে পরিচালিত করতে হবে। তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি সাতকানিয়া উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

আজ ২০ ফেব্রুয়ারী বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া লোহাগাড়া আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. নুরুল হক, জেলা শুরা সদস্য ওয়াজেদ আলী, পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আযাদ, জেলা শিবির সেক্রেটারি  আসাবউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী, উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, শ্রমিক নেতা ডাঃ মোহাম্মদ ইউনুচ, এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন সভাপতি মাওলানা আবু তাহের, মাওলানা মাহমুদুল হক, মাওলানা ফৌজুল কবির প্রমূখ।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন
গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী
সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওয়াসায় কক্ষ বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, সংগঠনের প্রতিবাদ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন ববি হাজ্জাজ
৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা
বিএনপির অবস্থান স্পষ্ট সময় এখন সামনে চলার
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ