Advertisement
ভৈরবে জনসভায় অংশ নেবেন তারেক রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি
Publish: Tuesday, 13 January, 2026, 7:16 PM

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরবে জনসভায় অংশ নেবেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারম্যানের নিরাপত্তা বাহিনীর সিএসএফ কর্মকর্তা মো.আক্তারুজ্জামান নেতৃত্বে একটি টিম সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করেন।

এদিকে ভৈরব পৌর স্টেডিয়ামে তারেক রহমানের নির্বাচনী প্রচারণাকেন্দ্রিক এই জনসভায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ- ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল আলম। এছাড়া বিকেল ৪টায় ভৈরব উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ- ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল আলম জানান, ২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পরের দিন ২২ জানুয়ারি মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। 

জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, কিশোরগঞ্জের ভৈরবের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

তিনি আরও জানান, ভৈরবে তারেক রহমানের আগমন উপলক্ষে কিশোরগঞ্জ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো প্রস্তুতি শুরু করেছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা বাহিনীর সিএসএফ কর্মকর্তা মো.আক্তারুজ্জামান বলেন, সিলেটে মাজার জিয়ারত শেষে ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম প্রচারণায় কিশোরগঞ্জের ভৈরবের সম্ভাব্য জনসভার স্থান পরিদর্শন করেছি।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//






Advertisement
আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন
গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী
সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওয়াসায় কক্ষ বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, সংগঠনের প্রতিবাদ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন ববি হাজ্জাজ
৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা
বিএনপির অবস্থান স্পষ্ট সময় এখন সামনে চলার
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ