Advertisement
শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন ডা. শফিকুর রহমান
ঝালকাঠি প্রতিনিধি
Publish: Friday, 6 February, 2026, 8:05 PM

ঝালকাঠির ঐতিহ্য শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় এই ঘটনা ঘটে। ডা. শফিকুর রহমান পাটি উপহারদাতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি থানার মাঠে হেলিকপ্টার থেকে অবতরণ করেন। এরপর বালক বিদ্যালয় মাঠে এসে জুমার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক, ঝালকাঠি-২ আসনের শেখ নেয়ামুল করিম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ অনেকে।

এদিকে, ডা. শফিকুর রহমানের মঞ্চে শীতল পাটি উপহার পেয়ে শুয়ে পড়ার ঘটনা জনসভায় একটি উল্লাসিত মুহূর্ত সৃষ্টি করে।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







Advertisement
আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন
গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী
সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওয়াসায় কক্ষ বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, সংগঠনের প্রতিবাদ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন ববি হাজ্জাজ
৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা
বিএনপির অবস্থান স্পষ্ট সময় এখন সামনে চলার
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ