Advertisement
সড়কে প্রাণ হারালেন শিক্ষক, ট্রাকে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
ময়মনসিংহ প্রতিনিধি
Publish: Wednesday, 11 February, 2026, 11:31 AM

ময়মনসিংহে দ্রুতগতির এক ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন জসিম (৩২) নামে এক শিক্ষক। এ ঘটনায় ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া বাজারে ঘটে এ ঘটনা। 

নিহত জসিম (৩২) সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুহিলা পশ্চিমপাড়া এলাকার হাতেম আলী সরকারের ছেলে। 

স্থানীয়রা জানান, নিহত জসিম একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। পারিবারিক কাজে শহরে গিয়েছিলেন তিনি। শহর থেকে বাড়ির দিকে মোটরসাইকেলে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জসিম নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে, চালক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোতোয়ালি থানার ওসি (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।


এদিকে একই সময়ে ঢাকা-ময়মনসিংহ সড়কের চুরখাই এলাকায় আরও এক পথচারীকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//






Advertisement
আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন
গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী
সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওয়াসায় কক্ষ বরাদ্দ নিয়ে বিভ্রান্তি, সংগঠনের প্রতিবাদ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন ববি হাজ্জাজ
৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা
বিএনপির অবস্থান স্পষ্ট সময় এখন সামনে চলার
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ