Publish: Thursday, 19 February, 2026, 11:10 AM
নেত্রকোণার হাওরাঞ্চলের মদনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে দুই পরিবারের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলাটির ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের মানিক মিয়া ও লিংকন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
সম্পত্তি বণ্টনের দাবিতে দাফনে বাধা, উঠানে পড়ে রইল বাবার মরদেহ
স্থানীয়দের বরাতে মদন থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার গণমাধ্যমকে জানান, মানিক মিয়ার বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের বাড়ি লিংকন মিয়ার বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে বনতিয়শ্রী, হাসনপুর, দেওসহিলা গ্রামের লোকজন চেষ্টা চালান। হাওরপাড়ের গ্রামটির সঙ্গে যোগাযোগব্যবস্থা ভাল না থাকায় দমকল বাহিনীর লোকজন প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরে থাকা নগদ টাকা, ধান-চাল, আসবাবপত্রসহ সবই পুড়ে গেছে।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//