Advertisement
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
চট্টগ্রাম ব্যুরো
Publish: Tuesday, 18 August, 2026, 10:19 PM

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর দেওয়ানবাজারস্থ জামায়াত কার্যালয়ের কনফারেন্স রুমে এ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

বৈঠকে চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক প্রস্তুতি, লংমার্চে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং কর্মসূচি সফল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শনের অপরিহার্য অংশ। একই সঙ্গে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সকল গণহত্যার নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তারা আরও বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ, তেল ও গ্যাসের সংকটও জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করছে। এসব সংকট নিরসনে সরকারকে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণের মৌলিক অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ গণআন্দোলনকে আরও বেগবান করতে হবে।

প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া, আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, নগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, নগর সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল হক মামুন, উত্তরের সভাপতি মুমিনুল হক, নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, ফখরে জাহান সিরাজী সবুজ, মুহাম্মদ ইসমাইল ও ড. আ ম ম মসরুর হোসাইন প্রমুখ।

বৈঠকে ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে সফল করতে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং কর্মসূচিতে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।








এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ