Advertisement
বেগম খালেদা জিয়া ছিলেন মানবতার প্রতীক: চসিক মেয়র
চট্রগ্রাম ব্যুরো
Publish: Friday, 21 August, 2026, 2:22 AM

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত ও মানবতার প্রতীক। কঠিন রাজনৈতিক বাস্তবতায় অনেকেই আপস করলেও তিনি গণতন্ত্রের পক্ষে শেষ পর্যন্ত আপসহীন ছিলেন।

সোমবার (১৭ আগস্ট) কানাডার রেডহট তান্দুরী রেস্টুরেন্টের হলরুমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কানাডা পশ্চিম বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে রাজনীতিতে এসে বেগম খালেদা জিয়া জীবনের অধিকাংশ সময় ক্ষমতার বাইরে থেকেও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। প্রায় ৩০ বছর তিনি আপসহীনভাবে রাজপথে সংগ্রাম চালিয়েছেন। তাঁর ত্যাগ ও সংগ্রামের বিনিময়েই দেশে বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবনের ত্যাগের মাধ্যমে গণতন্ত্রের যে মশাল জ্বালিয়ে গেছেন, তা এখন তারেক রহমানের হাতে তুলে দিয়ে গেছেন। এই মশাল সবাইকে বহন করতে হবে।

মেয়র আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি দেশের জনগণের নেতা ছিলেন। সাধারণ মানুষের কষ্টকে তিনি নিজের কষ্ট মনে করতেন এবং বিপদে-আপদে তাঁদের পাশে দাঁড়িয়েছেন।

রোহিঙ্গাদের প্রতি বেগম খালেদা জিয়ার সহমর্মিতার কথা উল্লেখ করে তিনি বলেন, জীবনের শেষ সফরে চট্টগ্রামে এসে নির্যাতিত ও অসহায় রোহিঙ্গাদের প্রতি তিনি সমবেদনা ও সহায়তা প্রদর্শন করেছিলেন। শারীরিক অসুস্থতার মধ্যেও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছিলেন।

কানাডা পশ্চিম বিএনপির সভাপতি আবদুল আহাদ খন্দকারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, মহানুভবতা ও দেশপ্রেমের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।








এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ