Advertisement
পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
চট্রগ্রাম ব্যুরো
Publish: Thursday, 27 August, 2026, 10:29 PM

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding—MOU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পার্কভিউ হসপিটাল লিমিটেডের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকের আওতায় ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা পার্কভিউ হসপিটাল লিমিটেড থেকে বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর শাফিউল আলম, ম্যানেজার (অ্যাকাউন্টস) রেজা মো. নিজামউদ্দিন, ম্যানেজার (এইচআর) মো. জসিম উদ্দিন চৌধুরী, ম্যানেজার (ডিডিএম) মো. দিদারুল আলম, সিনিয়র অফিসার (অ্যাকাউন্টস) ওমর মুন্না, অফিসার (এইচআর ও কমপ্লায়েন্স) মাহমুদা আকতারসহ ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ম্যানেজার (মার্কেটিং ও ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ (এইচআর) হাবিবুল ইসলাম এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজসহ পার্কভিউ হসপিটাল লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা সহজে এবং বিশেষ সুবিধায় পার্কভিউ হসপিটাল লিমিটেডের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এ ধরনের প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, এই সমঝোতার মাধ্যমে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের মধ্যে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও জনবান্ধব করার ক্ষেত্রে এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ