Advertisement
'যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় আর্থ-সামাজিক বৈষম্য কমানো সম্ভব'
চট্রগ্রাম ব্যুরো
Publish: Monday, 7 September, 2026, 7:36 PM

যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ১৪তম দিবস ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার অনুষ্ঠিত হয়।

 
কিয়ামতের প্রস্তুতি, জান্নাত-জাহান্নামের বিশ্বাস, যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মাদকবিরোধী ইসলামী বিধান অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বক্তারা। সোমবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর ১৪তম দিবসের আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দরবারে আলীয়া গারাংগিয়ার পীরসাহেব শাহজাদা আলহাজ্ব মাওলানা মুহিউদ্দিন মজিদী এবং চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা জিয়াউল করিমের সঞ্চালনায় মাহফিলে কিয়ামতের আলামত, জান্নাত ও জাহান্নাম, যাকাতের শরঈ বিধান ও আর্থ-সামাজিক উন্নয়নে এর ভূমিকা এবং মদ ও নেশাদ্রব্য সম্পর্কে ইসলামের বিধান নিয়ে আলোচনা করা হয়। বড়ঘোনা জামে মসজিদের খতিব হাফেজ লোকমান হাকিম কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করে বলেন, আখিরাতের জবাবদিহিতার প্রতি বিশ্বাস মানুষের কর্ম ও চরিত্রকে সংশোধনের পথ দেখায়। বুলবুলে বায়তুশ শরফ আলহাজ্ব মাওলানা কাজী শিহাব উদ্দিন জান্নাত ও জাহান্নামের বিবরণ তুলে ধরে বলেন, আখিরাতের সফলতার জন্য দুনিয়ার জীবনেই ঈমান ও নেক আমলের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতে হবে। চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফারুক হোছাইন যাকাতের বিধান ও আর্থ-সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন করা হলে দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি সমাজে বৈষম্য কমানো সম্ভব। গোপালগঞ্জ গোয়াগ্রাম কামিল মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব মাওলানা মাসুম বিল্লাহ বিন নাঈম মদ ও নেশাদ্রব্যের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ রক্ষায় ইসলামের মাদকবিরোধী বিধান মেনে চলা জরুরি। এ সময় উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী,এইচ. এম. মাহাবুবুল হক। এতে আর উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা মঈনউদ্দিন মজিদি,শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেকসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল মাজেদ আফনান ও হাফেজ এমদাদ উল্লাহ রশিদি। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন আব্দুল্লাহ আল মামুন ও মুহাম্মদ ফাইয়াজ হাসনাইন। খোতবায়ে ছদর, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ১৪তম দিবসের কর্মসূচি শেষ হয়।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ