Advertisement
মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো কার্যালয় উদ্বোধনে নগর জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা
চট্রগ্রাম ব্যুরো
Publish: Monday, 7 September, 2026, 11:26 PM

জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে পত্রিকাটির কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সাংবাদিকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন এবং নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নগর জামায়াতের নেতৃবৃন্দ মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এ সময় অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, গণতান্ত্রিক সমাজে স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরা এবং সত্য ও ন্যায়ের পক্ষে জনমত গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো নতুন কার্যালয়ের মাধ্যমে পত্রিকাটির সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ আজাদ, সাংবাদিক আরাফাত হোসেন , নীল কমল সুশীল এবং বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন সাদেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নগর জামায়াত নেতৃবৃন্দ মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরোর নতুন কার্যালয়ের সার্বিক কার্যক্রমের সফলতা কামনা করেন এবং পেশাদার সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ