Advertisement
"বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চবি শাখার নেতৃত্বে কারিশমা ইরিন ও আজিজ ওয়েসি"
চবি প্রতিনিধি
Publish: Monday, 7 September, 2026, 7:43 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লেখালেখি ও মুক্তচিন্তা চর্চার অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কারিশমা ইরিন এ্যামি ও আজিজ ওয়েসি।


নবনির্বাচিত সভাপতি কারিশমা ইরিন এ্যামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজিজ ওয়েসি সমাজবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
নবনির্বাচিত সভাপতি কারিশমা ইরিন এ্যামি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখিতে আগ্রহী করে তোলা এবং মুক্তচিন্তার চর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে ২০১৯ সালে এ উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম লেখালেখিভিত্তিক সংগঠন হিসেবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যাত্রা শুরু হয়। এ বছর আমাদের ফোরাম অষ্টম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অনেক মুক্তমনা ও সৃষ্টিশীল লেখক তৈরি করেছে। আমি আশা করি, এই ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের লেখালেখির সঙ্গে সম্পৃক্ত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারব।”


নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজিজ ওয়েসি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখির প্রতি আগ্রহী করে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং মুক্তচিন্তার চর্চাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে আমরা কাজ করতে চাই। ফোরামের পূর্বের অর্জন ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে নতুন কিছু উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনটিকে আরও সক্রিয় ও সমৃদ্ধ করার চেষ্টা থাকবে।”


এদিকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদ্যবিদায়ী সভাপতি এ এইচ ইমন ও সাধারণ সম্পাদক মোনেম শাহরিয়ার শাওন। তারা নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন এবং ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//









Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ