Publish: Wednesday, 16 September, 2026, 9:06 PM Update: 16.09.2026 9:10 PM
দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিসের উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরের লাভলেইন এলাকার ইপিক ইত্তেহাদ পয়েন্টে অবস্থিত মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ে গিয়ে তিনি এ শুভেচ্ছা জানান।
এসময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা জানান চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন হেলেন ও জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান সাঈদ।
ইসরাফিল খসরু বলেন, সংবাদমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। এই চট্টগ্রাম অর্থনীতির চালিকাশক্তি। আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্যের প্রাণকেন্দ্র। মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো এই অঞ্চলের উন্নয়ন, জনগণের দুর্দশা, সম্ভাবনা ও সাধারণ মানুষের না-বলা কথাগুলো বস্তুনিষ্ঠভাবে দেশবাসীর সামনে তুলে ধরবে, এমনটাই প্রত্যাশা করি।
শুভেচ্ছা বিনিময়কালে মানবকণ্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মুহাম্মদ আজাদ, স্টাফ রিপোর্টার চৌধুরী মাহবুব, স্টাফ রিপোর্টার জুবাইর হোসাইন, ফটোসাংবাদিক নীল কমল সুশীল, মাল্টিমিডিয়া রিপোর্টার জাহিদ হোসেন শ্রাবণ ও মাল্টিমিডিয়া রিপোর্টার মো. আরাফাত চৌধুরী উপস্থিত ছিলেন।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//