Advertisement
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সর্বাধুনিক চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হচ্ছে
চট্টগ্রাম ব্যুরো
Publish: Friday, 18 September, 2026, 1:21 AM

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলার সুযোগ নেই উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, রোগীদের অবস্থা অনুযায়ী সর্বাধুনিক চিকিৎসাপদ্ধতি প্রয়োগ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। চিকিৎসার পাশাপাশি রোগীদের নিয়মিত পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দিতে হবে।


রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে মেয়র ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় তিনি রোগীদের শারীরিক অবস্থা, চিকিৎসা ব্যবস্থাপনা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পাশাপাশি চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মেয়র বলেন, ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসাসেবার পাশাপাশি রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন তার দায়িত্ব পালন করছে। তবে শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। 

নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না। তিন দিনে একদিন জমে থাকা পানি অপসারণের অভ্যাস গড়ে তুলতে হবে।

মেয়র ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন এবং রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান।

এসময় হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা ডেঙ্গু পরিস্থিতি, রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা এবং ওয়ার্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কে মেয়রকে অবহিত করেন।







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ