Advertisement
সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই: মেয়র ডা. শাহাদাত হোসেন
চট্রগ্রাম ব্যুরো
Publish: Friday, 18 September, 2026, 8:40 PM Update: 18.09.2026 8:53 PM

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম এমন এক নগরী যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে বহুদিন ধরে সম্প্রীতির বন্ধন বজায় রেখেছে। এই ঐতিহ্যকে নষ্ট করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে হবে। কারো উস্কানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবেনা। সব ধর্মের মানুষের জন্য সাম্য নিশ্চিত করতে হবে, সবাইকে নিয়ে গড়তে হবে সেফ সিটি।

তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর দেওয়ানজী পুকুর পাড়স্থ চট্টগ্রাম জেলা সৎসঙ্গের ব্যবস্থাপনায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষে তিন ব্যাপী মহা মহোৎসবের তৃতীয় দিনে আয়োজিত আলোচনা সভা ও মহামঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, আমি সবসময় ঐক্যের পক্ষে। চট্টগ্রামকে ক্লিন, গ্রীণ, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তুলতে চাই। বর্তমানে বিএনপি সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকায় রক্ষায় অঙ্গিকারাবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন যাতে সব ধর্মের মানুষ তার ধর্মীয় অধিকার উপভোগ করতে পারে। সরকারও চেষ্টা করছে সকলের সমান অধিকার নিশ্চিত করতে। 

মেয়র বলেন, আমি মেয়র হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে। এবারের আয়োজনও শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আমি মনে করি। সিটি করপোরেশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করছে। আমি সকলের প্রতি অনুরোধ জানাই, শৃঙ্খলা বজায় রাখুন, একে অপরকে সহযোগিতা করুন এবং উৎসবের সৌন্দর্য অক্ষুন্ন রাখুন। 

এতে চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, বর্তমান বিএনপি সরকার ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশা নির্বিশেষে সব মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে। সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে ধারণ করে দেশের স্বার্থ ও মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশের প্রতিটি মানুষ এই দেশের সমান নাগরিক, তাই পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করে সবাইকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সি. সহ সভাপতি সজীব কুমার সিংহ রুবেলের সভাপতিত্বে,  মাইকেল দে’র উদ্বোধনের মধ্যে দিয়ে, সাধারন সম্পাদক সুমন ঘোষ বাদশার সঞ্চালনায় এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। মহান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সভাপতি অনিল চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, কক্সবাজার জেলার ট্রাস্টি দোলন ধর, বেসরকারী কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পরিচালনা কমিটির সি. যুগ্ম সম্পাদক সুজন দাশ। বক্তব্য রাখেন সহ সভাপতি তপন কুমার দত্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ রায় চৌধুরী, সি. যুগ্ম সম্পাদক অমল দাশ, যুগ্ম সম্পাদক বিভু চক্রবর্তী, অর্থ সম্পাদক দিলিপ ধর, সাংগঠনিক সম্পাদক গোকুল সিকদার, দপ্তর সম্পাদক নিহার দত্ত, হিসাব নিরীক্ষা সম্পাদক রুপক দে, আই টি সম্পাদক বিপ্লব দাশ গুপ্ত, সাংস্কৃতিক সম্পাদক দোলন দাশ প্রমুখ।







এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//








Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ