Advertisement
মেহেরপুরে সাজাপ্রাপ্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও পলাতক আসামি আটক
মেহেরপুর প্রতিনিধি
Publish: Friday, 27 November, 2026, 12:22 PM

মেহেরপুরে পুলিশের পৃথক অভিযানে পলাতক আসামি ও এক বছরের সাজাপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক দুই নেতাকে আটক করেছে।  বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মেহেরপুর শহরের মল্লিকপাড়া ও মুজিবনগর উপজেলার তারানগর গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- মল্লিকপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে মাফিজুর রহমান পোলেন এবং তারানগর গ্রামের ইনসাফাত হোসেনের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাকিব হোসেন।  পুলিশ জানায়, মাফিজুর রহমান পোলেন দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলার পলাতক আসামি। 

অন্যদিকে শেখ সাকিব হোসেন একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির ও মুজিবনগর থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//

Advertisement
আরও খবর

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ