দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌর মার্কেট চত্বর থেকে বের হওয়া প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদদের নৈরাজ্য ও অরাজকতা আমরা কোনোভাবেই মেনে নেব না। তারা কোথাও নাশকতার করার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব এবং তাদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। আমরা তাদেরকে ছাড় ও সুযোগ দিয়েছিলাম, এখন আর ছাড় নেই, আমরা বিএনপি নেতাকর্মীরা এলাকায় এলাকায় ঐক্যবদ্ধ এবং সজাগ থেকে তাদেরকে দমন করব।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//