Advertisement
আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Saturday, 28 November, 2026, 4:00 PM

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। হতাহতের সংখ্যা প্রাথমিক, তা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের প্রধান।

শনিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে কুনার প্রদেশের আন্দার সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণ ঘটে। কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আলজাজিরাকে জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলভি সামি-উল-হক জানান, বাড়িটিতে খননকাজে যুক্ত ব্যক্তিরা বসবাস করতেন। সেখানে বিস্ফোরক হিসেবে ব্যবহৃত ডিনামাইট মজুত ছিল। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি।

ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ করছে। কুনার প্রদেশটি পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম //এফ//

Advertisement
আরও খবর

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ