Advertisement
তৃতীয় এয়ারবাস ৩৩০ যুক্ত হওয়ায় ইউএস-বাংলার এখন ২৫টি এয়ারক্রাফট
বিশেষ প্রতিনিধি
Publish: Tuesday, 21 October, 2025, 2:48 PM Update: 21.10.2025 3:06 PM

আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হয়েছে তৃতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০।এয়ারবাসটি স্পেনের ট্যুরেল থেকে আজ মঙ্গলবার ২১ অক্টোবর সকাল ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।নতুন যুক্ত হওয়া এয়ারবাসের আসনসংখ্য ৪৩৬।আনুষ্ঠানিকভাবে নতুন সংযোজিত এয়ারক্রাফটকে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা রুটে পরিচালিত হবে।   

ইউএস-বাংলার বহরে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ সহ  মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে। এয়ারক্রাফটের সংখ্যার বিচারে ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ এয়ারলাইন্স। 

ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে। 






এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম/এফ//






Advertisement


সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : abnews13@gmail.com, Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ