Advertisement
বইমেলায় আসছে কবি মেহেবুব হকের কাব্যগ্রন্থ 'মায়াবী স্নিগ্ধতা'
স্টাফ রিপোর্টার:
Publish: Monday, 2 March, 2026, 1:09 PM

একুশে বইমেলায় আসছে কবি মেহেবুব হকের কাব্যগ্রন্থ 'মায়াবী স্নিগ্ধতা' । অনিন্দ্য প্রকাশ থেকে প্রকাশিত হতে যাচ্ছে কাব্যগ্রন্থটি। বইটির প্রকাশক আফজাল হোসেন, প্রচ্ছদ একেঁছেন ধ্রুব এষ।

বইমেলায় আরো পাওয়া যাবে মোঃ মেহেবুব হকের প্রকাশিত  কাব্যগ্রন্থসমূহ: ভালোবাসার নীলপদ্ম (২০১৯), নিরন্তর তুমি (২০১৯), মানবতার দর্পণ (২০১৯), নীল প্রজাপতি (২০২০), নাতে রাসূল (সা.) (২০২১), মহামানব (২০২২), ঐশী ছোঁয়া (২০২৩), পবিত্রতার স্নিগ্ধ সাগরে (২০২২), মুগ্ধতার অন্তহীন দিগন্তে (২০২২), ভালোবাসার অচিন পাখি (২০২৩) প্রজ্ঞার আলো (২০২৪)।

কবি মোঃ মেহেবুব হক। পেশায় একজন কাস্টমস কর্মকর্তা হলেও তিনি মূলত মানবতার কবি। মেহেবুবহক মানব প্রেম এবং মানবতা নিয়ে লিখে চলেছেন অবিরাম। স্ত্রী আর সন্তানের অনুপ্রেরণায় মূলত তার লেখালেখির জগতে আসা। মানবতার কবি লিখে চলেছেন মানুষের কথা। মানুষ হয়ে মানবীয় গুণাবলি অর্জন করে প্রকৃত মানুষ হতে না পারলে মানবজীবনের সার্থকতা থাকে না- সেই বোধশক্তি জাগ্রত করার জন্য তিনি বারবার সমাজের মানুষকে আহ্বান করেছেন তাঁর কবিতার ছন্দে।

কবি মোঃ মেহেবুব হকের পুরস্কার ও স্বীকৃতি: কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক জাতীয় সাহিত্য পুরস্কার-২০২৩ ও সনদপত্র, ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত পত্রিকা কর্তৃক ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২ ক্রেস্ট ও সনদপত্র’ (২০২৩), ‘ফ্রেন্ডস অব হিউমিনিটি অ্যাওয়ার্ড-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২’ পুরস্কার পান (২০২৩), ফ্রেন্ডস অব হিউমিনিটি অ্যাওয়ার্ড-২০২৩’ (আজীবন সম্মাননা), আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৩, (ঢাকা বিশ্ববিদ্যালয়), আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৪, (ঢাকা বিশ্ববিদ্যালয়), মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার-২০২৪ (পশ্চিমবঙ্গ, ভারত), অন্বয় সাহিত্য পুরস্কার, ২০২৪, ঢাকা সাহিত্য পরিষদ পুরস্কার, ২০২৪, বাঙ্গালীর কন্ঠ সেরা পুরস্কার, ২০২৪, মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’ (পশ্চিমবঙ্গ, ভারত) সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম// এফ//







Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ সহযোগী দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার
চট্টগ্রামে শিক্ষা কর্মচারী ঐক্য পরিষদের ইফতার আয়োজন
জেলা প্রশাসনের উদ্যোগে জীর্ণ জিরো পয়েন্ট পেল নতুন প্রাণ
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এবার ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে: ডা. শাহাদাত হোসেন
‘বিদায়, বেইলি রোড’ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আবেগঘন পোস্ট
তৃণমূল পর্যায়ে মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ