Advertisement
ঢাকার বুয়েট গ্রাজুয়েটস ক্লাব ভ্রামণিকদের মিলনমেলা
স্টাফ রিপোর্টার:
Publish: Saturday, 16 May, 2026, 3:31 PM

ভ্রমণসাহিত্যের সেরা ম্যাগাজিন হিসাবে ‘ভ্রমণগদ্য’ পুরস্কার পাওয়ার পর ভ্রমণগদ্য সুহৃদভা এক উদযাপন ব্রেকফাস্ট ও আড্ডার আয়োজন করে। 
শনিবার সকালে বনানীর বুয়েট গ্রাজয়েটস ক্লাবের হ্রদ,বৃক্ষসারি ও পাখির কুজনময় প্রশস্ত বারান্দা এ উপলক্ষে ভ্রামণিকদের পদভারে মুখর হয়ে ওঠে। 
এই উদযাপন প্রাত:রাশের শুরুতে এসরাজ বাজিয়ে ধ্রুপদী সুরের লহরী তোলেন বিশিষ্ট শিল্পী স্থপতি রেজাউর রহমান।

প্রাত:রাশ আড্ডায় সভাপতিত্ব করেন নিসর্গবিদ ইনামুল হক। 

উপস্থাপনা করেন ভ্রমণগদ্য সম্পাদক মাহমুদ হাফিজ। 

সভায় ভ্রমণলেখক, কবি সাহিত্যিকগণ নিজ নিজ ভূপর্যটন সম্পর্কে চমকপ্রদ সব বিষয় তুলে ধরেন এবং বই বিনিময় করেন। বৃন্দ আলাপ, বই বিনিময়, প্রাত:রাশ সঙ্গীত, সুর ও গল্পে মুখর হয়ে ওঠে টানা আড়াইঘন্টা। 

এতে শিল্পীকে ব্যাগভর্তি ‘ভ্রমণগদ্য’ পত্রিকা উপহার দেয়া হয়। আড্ডা শেষে স্থপতি রেজাউর রহমানের অপূর্ব গায়কীতে গীত 'শ্রাবণের ধারার মতো, পড়ুক ঝরে পড়ুক ঝরে'...সহ তিনটি সঙ্গীত-সুরের মোহজাল নিয়ে ভ্রমণপ্রিয় আড্ডারুরা ঘরে ফিরে যান।

সরব উপস্থিতি ও নানা বিষয়ে আড্ডাকে প্রাণবন্ত করে তোলেন ভ্রামণিক শাকুর মজিদ, কবি ভ্রামণিক আবাম ছালাহউদ্দিন, রয়টার্সখ্যাত আলোকচিত্রী রফিকুর রহমান,কবি ভ্রামণিক কামরুল হাসান, ভ্রামণিক ফরিদুর রহমান, ভ্রামণিক ইফতেখারুল ইসলাম,লেখক-প্রকাশক ফরিদ আহমেদ,  ভ্রামণিক রুহুল আমিন শিপার, ভূপর্যটক তারেক অণু,বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক ঝর্ণা রহমান, কবি ও ভ্রামণিক ফারহানা রহমান, ভ্রামণিক-সাংবাদিক জাকারিয়া মন্ডল,ভ্রামণিক ক্ষমা মাহমুদ,ভ্রামণিক-সাংবাদিক জান্নাতুল বাকেয়া কেকা, লেখক মিলা মাহফুজা, কবি-ভ্রামণিক ড.নাঈমা খানম, পাখি, পর্বতপ্রেমী ও ভ্রমণলেখক জালাল আহমেদ,কথাসাহিত্যিক গোলাম শফিক, স্থপতি নাজমুল হক খান পলাশ, স্থপতি ও হেরিটেজ ট্রাভেলার সাজ্জাদুর রশীদ,ভ্রামণিক আবদুল লতিফ,কবি সাংবাদিক আতিকুল ইসলাম,ভ্রামণিক-শিশু সাহিত্যিক চন্দন কৃষ্ণ পাল, পর্বতারোহী ভ্রামণিক হোমায়েদ ইসহাক মুন, পবর্তারোহী, জাফর সাদেক, ভ্রমণপ্রেমী চান্দ্রেয়ী পাল মম। 

সভাপতির বক্তৃতায় ভূপর্যটক ইনাম আল হক বলেন, ভ্রমণগদ্য’র স্বীকৃতির মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে নিরেট ভ্রমণসাহিত্যের কাগজটিকে ঘিরে আমরা ইতিবাচক কাজ করছি এবং আমাদের সমাজ ও পরিপার্শ্বে আমরা প্রভাব ফেলতে পারছি। কাগজটি প্রকাশনায় প্রকাশনা টিমের  পাশাপাশি সুহৃদসভা এর সাহিত্যিক আন্দোলনটি নানাভাবে সহযোগিতার কাজটি আমরা চালিয়ে যাবো। 

সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্রে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স এসোসিয়েশন ভ্রমণগদ্যেক তাদের এ্যাওয়ার্ডম ফর ট্রাভেল এ্যান্ড ক্রিয়েটিভ এক্সেলেন্স স্বীকৃতির আওতায় সেরা ভ্রমণসাহিত্য ম্যাগাজিন পুরস্কার ভূষিত করে।



এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//







Advertisement
আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ