Advertisement
বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদের রবীন্দ্রজয়ন্তী উদযাপন
স্টাফ রিপোর্টার
Publish: Thursday, 7 May, 2026, 2:06 PM

আগামী ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ বাংলাদেশ আবৃত্তিশিল্প উন্নয়ন পরিষদ আয়োজন করতে যাচ্ছে রবীন্দ্রজয়ন্তী ও পরিষদের তিন দশক উদযাপন উপলক্ষে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ‘বাঁধন ছেঁড়া প্রাণ’।

রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০১ নম্বর মিলনায়তনে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এ আয়োজনের উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও খ্যাতিমান কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য কবি ইমরোজ সোহেল।

বিশেষ এই আবৃত্তি আয়োজনে অংশ নেবেন বর্তমান সময়ের জনপ্রিয় আবৃত্তিশিল্পী টিটো মুন্সী, জাহান বশীরসহ প্রায় ৫০ জন বিশিষ্ট কবি ও আবৃত্তিশিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, কবিতা ও চেতনার আলোকে নির্মিত এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে কবিতা ও আবৃত্তিপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

আয়োজকরা জানান, রবীন্দ্রজয়ন্তীর সাংস্কৃতিক আবহ এবং আবৃত্তিচর্চার ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করতেই এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকল কবিতা ও সংস্কৃতিপ্রেমী মানুষকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//

Advertisement
আরও খবর

Advertisement
Loading...
Loading...
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ