০৯ জুন ২০২৬, মঙ্গলবার, রাজধানীর ২৬ ইস্কাটন গার্ডেন রোডস্থ ‘কাজল মিলনায়তন’-এ অনুষ্ঠিত হলো জাতীয় কবিতা পরিষদের ৬৮তম কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠান। সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
সাওল হার্ট সেন্টার, বাংলাদেশের সিনিয়র পুষ্টিবিদ ও সংগীতশিল্পী মিশু দাস-এর কণ্ঠে সূচনা সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এবারের অনুষ্ঠান।
বাংলা সাহিত্যের আদি নির্দশন "চর্যাপদের কবিতায় দর্শন" শীর্ষক শিরোনামে আলোচনা করেন কবি, গবেষক ও সাংবাদিক শাহীন চৌধুরী। আদিযুগের হলেও চর্যাপদের প্রেক্ষাপট, গুরুত্বকে আলোচক শাহীন চৌধুরী তুলনা করেন আধুনিক যুগের সাথে। জাতীয় কবিতা পরিষদের সহ-সভাপতি গোলাম শফিক এবং এবিএম সোহেল রশিদ উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত পর্যালোচনা করেন।
স্বাগত বক্তব্যে কবি মোহন রায়হান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'নীরব কবিত্ব বাজে কথা' উদ্ধৃতির উল্লেখ করে বলেন, কবিদের সৃষ্টিকর্ম তুলে ধরতে হবে, শৃঙ্খল থেকে মুক্ত হতে হবে।
কবি ক্যামেলিয়া আহমেদ ও কবি নাহিদ হাসান -এর সঞ্চালনায় অনুষ্ঠানে দেশবরেণ্য কবি, লেখক, সাংবাদিক ও কবিতাপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে। সংগীত পরিবেশন করেন– কবি শিমুল পারভিন, কবি ক্যামেলিয়া আহমেদ, ইউকি ওগাসাওয়ারা (জাপানি) কবি নিথর মাহবুব, কবি শম্পি জামান। বাদ্যযন্ত্র পরিবেশন করেন কবি দীনবন্ধু দাশ।
কবিতাপাঠে অংশ নেন– কবি মোহন রায়হান, কবি হরষিত বালা, কবি গোলাম শফিক, কবি কামার ফরিদ, কবি দীনবন্ধু দাশ, কবি শ্যামল জাকারিয়া, কবি এবিএম সোহেল রশিদ, কবি মাসুদ করিম, কবি শাহীন চৌধুরী, কবি লিলি হক, কবি রফিক হাসান, কবি কামরুজ্জামান, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি জামশেদ ওয়াজেদ, কবি জামাল জাহাঙ্গীর, কবি শিমুল পারভীন, কবি রোকন জহুর, কবি কাব্য রাসেল, কবি শায়লা খান, কবি জয়নাল আবেদীন জয়, কবি শ্যামলী মন্ডল, কবি মোছা. রোকসানা খাতুন, কবি নিপু মল্লিক, কবি কৌমদী নার্গিস, কবি নিপা চৌধুরী, কবি আব্দুর রব প্রধান, কবি রানা জামান, কবি নেওয়াজ, কবি মতিউর রহমান মানু, কবি হিমেল ইসহাক, কবি আহমেদ কামরুল, কবি শিপ্রা রহমান, কবি আশফাকুজ্জামান, কবি ফারহানা তানিয়া, কবি বাপ্পি সাহা, কবি রলি আক্তার, কবি শরীফ খান দীপ, কবি রাকিব ফরায়েজী, কবি শাহাজাদা সেলিম, কবি জহরুল ইসলাম মনজু, কবি আফিয়া রুবি, কবি সা'দ বিন আরদ্ধ, কবি ইসরাত হোসেন বাবলু, কবি মুকুল মোস্তাফিজ, কবি ইউকি ওগাসাওয়ারা, কবি শোভা চৌধুরী, কবি দেলোয়ার হোসেন, কবি রানা জামান, কবি আতিকুল ইসলাম, কবি সবুজ মনির, কবি সেজন খান, কবি রাসেল আহম্মেদ, কবি আতিকুজ্জামান খান, কবি প্রভাবতী চক্রবর্তী প্রমুখ।
শ্রুতিমধুর কবিতার ধ্বনি ও সংগীতের সুরে প্রেম, বিরহ, প্রতিবাদের মেলবন্ধন রচিত হয়। সবমিলিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে সমগ্র আয়োজন।
অনুষ্ঠানের সভাপতি কবি মোহন রায়হানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে জমাজমাট এই আয়োজনের সমাপ্তি ঘটে।
আগামী ২৩ জুন বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে ৬৯তম কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠান।
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//