Advertisement
৩০ বছরে প্রথমবার জ্বালানির সর্বোচ্চ মূল্য নির্ধারণের সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Monday, 9 March, 2026, 12:21 PM

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে বিশ্ববাজারে বাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম।  এরই মধ্যে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১১৪ ডলার ছাড়িয়েছে। জ্বালানি তেলের দাম দ্রুত বাড়তে থাকায় অভ্যন্তরীণ বাজারে মূল্য নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। প্রায় ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটি পেট্রোলিয়ামজাত জ্বালানির ওপর সর্বোচ্চ মূল্যসীমা (প্রাইস ক্যাপ) নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। 

জরুরি মন্ত্রিসভা বৈঠকে দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং জানান, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব থেকে ভোক্তা ও শিল্পখাতকে সুরক্ষা দিতে সরকার দ্রুত ও কঠোরভাবে এই ব্যবস্থা কার্যকর করবে। সাধারণত দক্ষিণ কোরিয়ার জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ওঠানামা করে এবং সরকার কর সমন্বয় বা ভর্তুকির মাধ্যমে বাজারকে প্রভাবিত করে। কিন্তু বৈশ্বিক অস্থিরতার জেরে ‘৩০ বছরের মধ্যে প্রথমবার’ একটি সর্বোচ্চ দাম নির্ধারণ করতে যাচ্ছে দেশটির সরকার। 

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় দেশটির জ্বালানি আমদানিনির্ভর অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। ফলে পরিস্থিতি সামাল দিতে সরকার এবার সরাসরি মূল্যসীমা নির্ধারণের মতো ব্যতিক্রমী পদক্ষেপ নিতে যাচ্ছে।  সূত্র: বিবিসি





এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//






Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও বাড়ল দেশের রিজার্ভ
পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না : হাইওয়ে ডিআইজি
তিন কার্গো এলএনজি কিনবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে: ডা. শাহাদাত হোসেন
‘বিদায়, বেইলি রোড’ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আবেগঘন পোস্ট
সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে আমরা মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ