Advertisement
দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Wednesday, 11 March, 2026, 5:24 PM

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল জেলার সাফ আল-হাওয়া এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলা চালানো হয়। 
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। 

এ ছাড়া একই জেলার বারাআশিত শহরেও আরেকটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় দুইজন সিরীয় নাগরিক আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় সূত্র। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননজুড়ে উত্তেজনা বাড়তে থাকায় সীমান্তবর্তী এলাকাগুলোতে এমন হামলার ঘটনা বেড়েছে। 
সূত্র: আল-জাজিরা




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//










Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও বাড়ল দেশের রিজার্ভ
পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না : হাইওয়ে ডিআইজি
তিন কার্গো এলএনজি কিনবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে: ডা. শাহাদাত হোসেন
‘বিদায়, বেইলি রোড’ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আবেগঘন পোস্ট
সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে আমরা মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ