Advertisement
ইরানে গত ৯ দিনের হামলায় নিহত ১২৫৫, আহত ১২ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Monday, 9 March, 2026, 4:30 PM

ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশ দু’টির যৌথ হামলায় ইরানে গত নয় দিনে ইরানে মারা গেছেন ১২৫৫ জন। এছাড়াও ১২ হাজারের বেশি নাগরিক আহত হয়েছেন। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্য আল-জাজিরাকে ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান গত নয় দিনে ইরানে হতাহতের সংখ্যা সম্পর্কে এ তথ্য জানিয়েছেন। 

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ভুক্তভোগীদের বয়স ৮ মাস থেকে ৮৮ বছরের মধ্যে। নিহতদের মধ্যে ২০০ জন নারী রয়েছেন। মিনাব এলিমেন্টারি স্কুলে হামলায় ১৬৮ জন শিশু নিহত হয়েছে। এছাড়াও ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৫ জন। নিহতদের মধ্যে চারজন চিকিৎসক, দুইজন নার্স এবং তিনজন জরুরি সেবা কর্মী রয়েছেন। 

উল্লেখ্য-গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে। সূত্র : আল-জাজিরা।




এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//আর//










Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও বাড়ল দেশের রিজার্ভ
পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না : হাইওয়ে ডিআইজি
তিন কার্গো এলএনজি কিনবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে: ডা. শাহাদাত হোসেন
‘বিদায়, বেইলি রোড’ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আবেগঘন পোস্ট
সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে আমরা মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ