Advertisement
‘যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের সমাপ্তি ঠিক করবে ইরান’
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Tuesday, 10 March, 2026, 11:59 AM

ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান’।রয়টার্সের খবর অনুযায়ী, আইআরজিসি জানিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা অব্যাহত থাকে, তাহলে তেহরান এই অঞ্চল থেকে ‘এক লিটার তেল’ রপ্তানি করতে দেবে না।হরমুজ প্রণালি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তেলের দাম ওঠানামা করেছে, যা বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়।এদিকে ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আভাস দিলেও ইরানকে একটি বড় ধরনের হামলার হুমকি দিয়ে রেখেছেন।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করা অব্যাহত রাখলে আরো ভয়াবহ আক্রমণ চালানো হবে।
ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর মঙ্গলবার সকালে এশীয় বাজারে জ্বালানি তেলের দাম অনেকটা কমেছে।আন্তর্জাতিক বাজারে ‘ব্রেন্ট ক্রুড অয়েল’-এর (অপরিশোধিত তেল) দাম প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.৫০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দামও প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮.৬০ ডলারে দাঁড়িয়েছে।


এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//






Advertisement


Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও বাড়ল দেশের রিজার্ভ
পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বরদাশত করা হবে না : হাইওয়ে ডিআইজি
তিন কার্গো এলএনজি কিনবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে: ডা. শাহাদাত হোসেন
‘বিদায়, বেইলি রোড’ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আবেগঘন পোস্ট
সংসদের খারাপ সংস্কৃতি আমরা মানুষের মন থেকে আমরা মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
সম্পাদক: শাহীন চৌধুরী
উপদেষ্টা সম্পাদক: হেলেনা বিলকিস চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক: সৈয়দ আফজাল বাকের

অফিস: ২/১ হুমায়ুন রোড (কলেজ গেট) মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: ৮৮-০২-৪৮১১৯৪৯৫, হটলাইন: ০১৭১১-৫৮৩৬২৩, ০১৭১৭-০৯৮৪২৮
E-mail : [email protected], Web : www.abnews24bd.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এবিনিউজ